বালিকা...
আমি কি আরেকবার যুদ্ধে যাবো?
হেরে যাওয়া কোন বীরের মতো
দ্বিতীয়বার যুদ্ধে যাবার উন্মত্ত আশায়।
নাকি এখানেই থেমে যাবো?
যুদ্ধে পরাজিত বীরের মতো।
যদি হারিয়ে যাও?
যদি কেউ তোমায় ছিনিয়ে নেয়?
যদি তার শক্ত বাহুতে মাথা রাখো তুমি?
হারাবো, আমি হারাবো দ্বিতীয়বার।
শেষ বিকেলের স্বপ্নটাও চূর্ণ হবে আরেকবার।
বালিকা...
আমি কি আরেকবার কবি হবো?
ছন্দ ফিরে পাওয়া কোন ব্যর্থ কবির মতো
দ্বিতীয়বার কলম ধরার নতুন প্রেরণায়।
নাকি আবারো অবসর নেবো?
কলম আর পুরনো ডায়েরি থেকে।
যদি আড়াল হও?
যদি কেউ তোমায় নিয়ে কবিতা লেখে?
যদি তার কবিতায় মুগ্ধ হও তুমি?
হারাবো, আমি হারাবো দ্বিতীয়বার।
শেষ বিকেলের স্বপ্নটাও চূর্ণ হবে আরেকবার।
আমি কি আরেকবার যুদ্ধে যাবো?
হেরে যাওয়া কোন বীরের মতো
দ্বিতীয়বার যুদ্ধে যাবার উন্মত্ত আশায়।
নাকি এখানেই থেমে যাবো?
যুদ্ধে পরাজিত বীরের মতো।
যদি হারিয়ে যাও?
যদি কেউ তোমায় ছিনিয়ে নেয়?
যদি তার শক্ত বাহুতে মাথা রাখো তুমি?
হারাবো, আমি হারাবো দ্বিতীয়বার।
শেষ বিকেলের স্বপ্নটাও চূর্ণ হবে আরেকবার।
বালিকা...
আমি কি আরেকবার কবি হবো?
ছন্দ ফিরে পাওয়া কোন ব্যর্থ কবির মতো
দ্বিতীয়বার কলম ধরার নতুন প্রেরণায়।
নাকি আবারো অবসর নেবো?
কলম আর পুরনো ডায়েরি থেকে।
যদি আড়াল হও?
যদি কেউ তোমায় নিয়ে কবিতা লেখে?
যদি তার কবিতায় মুগ্ধ হও তুমি?
হারাবো, আমি হারাবো দ্বিতীয়বার।
শেষ বিকেলের স্বপ্নটাও চূর্ণ হবে আরেকবার।
